২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

লিওনেল মেসি এবং তার বাবার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ এনেছে স্পেনের আয়কর বিভাগ। তবে দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বার্সেলোনার আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ৪০ লাখ ইউরোরও বেশি (প্রায় ৫৩ লাখ ডলার) কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। তারা নাকি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কর পরিশোধের ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার অবশ্য জোরের সঙ্গে এই অভিযোগ অস্বীকার করেছেন। মেসি বলেন, “স্পেনের আয়কর বিভাগের অভিযোগ মাত্রই গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি আমরা। এই খবরে আমরা বিস্মিত। কারণ আমরা কখনো আইন অমান্য করিনি। কর পরামর্শকের পরামর্শ অনুযায়ী আমরা নিয়মিত এবং সঠিক নিয়মে কর পরিশোধ করে আসছি।” যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মেসির প্রতি মৌসুমের পারিশ্রমিক দুই কোটি ডলারেরও বেশি। পাশাপাশি অ্যাডিডাস, পেপসিকো এবং পিঅ্যান্ডজি’র মাধ্যমে আরো প্রায় দুই কোটি ১০ লাখ ডলার আয় করেন তিনি। ‘ফোর্বস’-এর সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের সাম্প্রতিক তালিকায় মেসির অবস্থান দশম।