২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশবাসীর কাছে পেলের আহ্বান

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশন্স কাপে সবার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ব্রাজিলের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন পেলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলেন, “সব ব্রাজিলিয়ানের কাছে আমার অনুরোধ, যারা ব্রাজিলের ফুটবলকে ভালোবাসেন, তারা যেন কনফেডারেশন্স কাপের প্রস্তুতি পর্বকে সম্মান করেন।”

“আমাদের দলকে বিদ্রুপ করবেন না, স্টেডিয়ামে মারামারিও করবেন না। আসুন সবাই মিলে একটা সার্থক টুর্নামেন্ট আয়োজন করি। এমনকি আমাদের দল ভালো খেলতে না পারলেও তাদের দুয়ো দেয়া অনুচিৎ। খেলোয়াড়দের আপনাদের সমর্থনের ভীষণ প্রয়োজন।”

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপজয়ী পেলে আরো বলেন, “গত কয়েক বছরে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল, আমরা অনেক খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায় একটা ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে পারিনি। তবে ব্রাজিলের প্রতি আমার সব সময় আস্থা ছিল আর ভবিষ্যতেও থাকবে।”

“ব্রাজিলের সবচেয়ে বেশি ফুটবলার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তাদের বেশিরভাগই বড়-বড় ক্লাবে খেলে। তাই সেলেকাওদের প্রতি আমার অগাধ আস্থা।’

ব্রাজিলের ফুটবল দলের আরেক নাম ‘সেলেকাও’।