আসিয়ান দাবায় ফাহাদের ড্র
থাইল্যান্ডের চিয়াং মাইয়ে অনুষ্ঠানরত আসিয়ান বয়সভিত্তিক দাবার স্ট্যান্ডার্ড বিভাগের চতুর্থ রাউন্ডে মোহাম্মদ ফাহাদ রহমান মালয়শিয়ার লাই লিক জাংয়ের সঙ্গে ড্র করেছেন।
চার ম্যাচ থেকে ফাহাদের সংগ্রহ সাড়ে তিন পয়েন্ট।
আন্তর্জাতিক রেটিং দাবা
বুধবার থেকে শুরু হবে ষোড়শ আন্তর্জাতিক রেটিং দাবা। লিওনাইন চেস ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতার স্পন্সর প্রাইম ব্যাংক।
সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দাবাড়ুরা মঙ্গলবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে পারবেন। খেলা হবে সুইস-লিগ পদ্ধতিতে।
