খন্দকার জামিলের স্বস্তি, আনন্দ
হকি খেলোয়াড়দের এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন।
সেই সঙ্গে হকির অচলাবস্থা দূর করতে কার্যকর ভূমিকা রাখায় ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি ফেডারেশনের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো খন্দকার জামিল বলেন, “আমি সব সময় মনে করি খেলা এবং খেলোয়াড়দের সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিৎ। সেজন্যই খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলাম। তারা সেই আহ্বানে সাড়া দেয়ায় আমি আনন্দিত।’
