২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনে সেরেনা চ্যাম্পিয়ন

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে তিনি ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jun 2013, 03:52 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

ষোড়শ গ্র্যান্ড স্লাম শিরোপা হলেও প্যারিসের রোলাঁ গারোয় সেরেনার এটা মাত্র দ্বিতীয় সাফল্য। ফ্রেঞ্চ ওপেনে প্রথম বার তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন দীর্ঘ ১১ বছর আগে, ২০০২ সালে।

গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা যুক্তরাষ্ট্রের সেরেনার আরেকটি অর্জন, ১৯৬৮ সালে টেনিস পেশাদার যুগে প্রবেশ করার পর ফ্রেঞ্চ ওপেনে তিনিই এখন বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়ন।

শনিবারের ফাইনালে দ্বিতীয় বাছাই শারাপোভার বিপক্ষে শুরুটা ধীরগতির হলেও তিন বার সার্ভিস ‘ব্রেক’ করে প্রথম সেট জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটে প্রথম ম্যাচ পয়েন্ট পেয়েই ‘এইস’ মেরে, এক ঘণ্টা ৪৬ মিনিটে খেলা শেষ করে জয়ের আনন্দে ভেসে যান উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।