২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামতে-নামতে ব্রাজিল এখন ২২ নম্বরে

ফিফা র‌্যাঙ্কিংয়ে আবার অবনমন হয়েছে ব্রাজিলের। তিন ধাপ পিছিয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন ২২তম। ফিফা র‌্যাঙ্কিং প্রবর্তন হওয়ার পর এটাই তাদের সর্বনিম্ন স্থান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Jun 2013, 08:21 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

আফ্রিকার দুই দেশ ঘানা ও মালির মাঝখানে থাকা ব্রাজিল সর্বশেষ ৬ ম্যাচেরই চারটিতেই ড্র করেছে, জয় মাত্র একটি।

২০১৪ বিশ্বকাপের আয়োজক বলে বাছাই পর্বে খেলতে হচ্ছে না ব্রাজিলকে। দুই বছর ধরে তার শুধু প্রীতি ম্যাচ খেলছে। ফিফা র‌্যাঙ্কিংয়ের বর্তমান জটিল হিসাব-নিকাশ পদ্ধতিতে প্রীতি ম্যাচ খেলে বেশি পয়েন্ট সংগ্রহ করা কঠিন।

র‌্যাঙ্কিংয়ে প্রথম চারটি স্থানে কোনো পরিবর্তন নেই। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন যথারীতি শীর্ষে। পরের তিনটি স্থানে জার্মানি, আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস। ডাচদের পেছনে আছে পর্তুগাল, কলম্বিয়া ও ইতালি। দুই ধাপ পিছিয়ে ৯ নম্বরে ইংল্যান্ড। ইকুয়েডরের অবস্থান ১০ নম্বরে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ১৫২তম স্থানে আছে বাংলাদেশ। সার্কভুক্ত অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে শুধু ভারত। তিন ধাপ এগিয়ে ১৪৭ নম্বরে আছে তারা।