২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপের ‘ড্র’ অনুষ্ঠিত

গ্রামীণফোন সুপার কাপ ফুটবলের ‘ড্র’ অনুষ্ঠানে লোগো উন্মোচন এবং গ্রুপিং ও সূচী চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ থেকে ২৫ জুন এই প্রতিযোগিতা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেশ জাঁকজমকের সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং এ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ তিনটি শিরোপাজয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র একই গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাব।

‘বি’ গ্রুপের চার দল প্রথম সুপার কাপ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, টিম বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন।

উদ্বোধনী ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব। প্রত্যেক দিন দুটি করে খেলা হবে। গ্রুপ পর্ব শেষ হবে ১৯ জুন। ২১ ও ২২ জুন দুটি সেমিফাইনাল এবং ২৫ জুন ফাইনাল।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৫০ লাখ এবং রানার্স আপ দল ২০ লাখ টাকা পাবে। এছাড়া অংশ নেয়া প্রত্যেক দলকে ১৫ লাখ টাকা করে দেয়া হবে।

সুপার কাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন দলকে এক কোটি টাকা দেয়া হলেও এবার শিরোপাজয়ীদের প্রাইজ মানি অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।