২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে দুই টেনিস তারকাই সহজ জয় পেয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jun 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বর্তমান এবং রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন নাদাল ৬-২, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে। পুরুষদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচকে একটু বেশি ঘাম ঝরাতে হলেও সরাসরি সেটেই জয় পেয়েছেন। টমি হাসকে তিনি হারিয়েছেন ৬-৩, ৭-৬, ৭-৫ গেমে।

মহিলাদের এককে শেষ আটের লড়াইয়ে বিস্ময়করভাবে ৬-০ গেমে ইয়েলেনা ইয়াঙ্কোভিচের কাছে হেরে যান মারিয়া শারাপোভা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৬-৪, ৬-৩ গেমে জিতে নেন গতবারের চ্যাম্পিয়ন।

সেমিফাইনালে শারাপোভা খেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে। অন্য কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কা ৭-৬, ৬-২ গেমে মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়েছেন।