২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্প্রীতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার থেকে শুরু হবে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

দুই দিনের এই প্রতিযোগিতায় ২৬টি ওজন শ্রেণীতে ২২টি দলের ২৫০ জন পুরুষ এবং ১৫০ জন মহিলা খেলোয়াড় অংশ নেবেন।

প্রতিযোগিতার বাজেট ৫ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক দক্ষিণ কোরীয় দূতাবাস দেবে ৩ লাখ ৪৬ হাজার টাকা। বাকি টাকা তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অনুদান থেকে ব্যয় করা হবে।

শুক্রবার সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।