২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে বিশ্বকাপে জাপান

এশীয় অঞ্চলের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম দল হিসেবে ২০১৪ বিশ্বকাপে উত্তরণ নিশ্চিত করেছে জাপান।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Jun 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

ঘরের মাঠ সাইতামায় ৮১ মিনিটে প্রতিপক্ষের স্ট্রাইকার টমি ওরের গোলে পিছিয়ে পড়া জাপানকে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন মিডফিল্ডার কেইসুকি হোন্ডা।

৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে জাপানের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত। পাঁচটি দলের এই গ্রুপে ৬টি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ও জর্ডানের পয়েন্ট ৭ করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়।

চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ওমান (৬ ম্যাচে ৫ পয়েন্ট) ও ইরাক (৫ ম্যাচে ৫ পয়েন্ট)।

এশীয় অঞ্চলে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি বিশ্বকাপ খেলবে। তৃতীয় দুই দলের বিজয়ীরা প্লে-অফে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে লড়বে।