২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে জট খোলার ইঙ্গিত

হকি খেলোয়াড়রা জানিয়েছেন, হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর সঙ্গে বৈঠক করার পর এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত নেবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি বলেন, “ফেডারেশনের সভাপতি ৮ জুন বৈঠকের সময় দিয়েছেন। তিনি আরো আগে বৈঠক করতে পারলে এত জটিলতা তৈরি হতো না। ফেডারেশনই তার সঙ্গে আমাদের বৈঠকের সুযোগ করে দেয়নি।”

এদিকে ৭ জুন থেকে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও তিন দিন পিছিয়ে শুরু হবে ১০ জুন থেকে।