মুম্বাইয়ে জিয়ার জয়, রাজীবের ড্র
ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত মেয়র কাপ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান জয় পেলেও হেরে গেছেন আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব।
মঙ্গলবার নবম রাউন্ডে জিয়া ভারতের জে যোহানকে হারিয়েছেন আর রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার সোয়ামস মিশ্রর কাছে হেরে গেছেন।
জিয়ার সাড়ে পাঁচ এবং রাজীবের পাঁচ পয়েন্ট।
এছাড়া ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (সাড়ে চার পয়েন্ট) ভারতের রেড্ডি চক্রবর্তীকে হারিয়েছেন এবং ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী (চার পয়েন্ট) আরেক ভারতীয় ডোদিজা পবনের সঙ্গে ড্র করেছেন।
