নতুন রূপে গড়ে ওঠা রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে কেউ জিততে পারেনি। এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক ব্রাজিল।
রয়টার্স
.
রয়টার্স
Published :
03 Jun 2013, 05:00 AM
Updated :
23 Aug 2022, 10:54 AM
গত নভেম্বরে দ্বিতীয় বারের মতো কোচের দায়িত্ব নেয়া লুই ফেলিপে স্কলারির অধীনে প্রথমার্ধে দুর্দান্ত খেললেও ব্রাজিল গোলের দেখা পায়নি। তবে ৫৭ মিনিটে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন স্ট্রাইকার ফ্রেড।
১০ মিনিট পরই অবশ্য সমতা নিয়ে আসেন অ্যালেক্স ওলেড-চেম্বারলেইন। বদলি হিসেবে মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মাথায় লক্ষ্যভেদ করেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
৭৯ মিনিটে তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে এগিয়েও যায় ১৯৮৪ সালে এই স্টেডিয়ামেই জয়ের পর প্রথম বারের মতো ব্রাজিল সফরে আসা ইংল্যান্ড। তবে মাত্র তিন মিনিট পরই মিডফিল্ডার পলিনিয়োর গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। ২০০২ সালে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ার পর ঘরের মাঠে ব্রাজিলের অপরাজিত থাকার কৃতিত্ব তাই অক্ষুন্ন রইলো।
ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে এর আগে নেইমার তেমন সুবিধা করতে না পারলেও রোববার গতি ও কৌশল দিয়ে ইংল্যান্ডের রক্ষণভাগকে ভালোই ভুগিয়েছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। অতিথিদের রক্ষণভাগে ভীতি ছড়িয়েছেন হাল্ক-অস্কাররাও। ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্ট ‘চীনের প্রাচীর’ হয়ে না দাঁড়ালে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ব্রাজিল।
২০০৮ সালে মারাকানায় সর্বশেষ খেলেছিল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ঐ ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তারা।
২০০২ সালে বিশ্বকাপ এনে দেয়া স্কলারির দ্বিতীয় মেয়াদে ৬ ম্যাচে এটা ব্রাজিলের চতুর্থ ড্র। একমাত্র জয় বলিভিয়ার বিপক্ষে। আর একমাত্র হার ইংল্যান্ডের কাছে, গত ফেব্রুয়ারিতে লন্ডনের ওয়েম্বলিতে। তাই ঘরের মাঠে প্রতিশোধ নিতে ব্যর্থ বিশ্বকাপের সফলতম দলটি।
খেলা শেষে স্কলারি বলেন, “প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তবে দ্বিতীয়ার্ধের খেলা আমার পছন্দ হয়নি। আমরা মাঠ খোলা রেখে প্রতিপক্ষকে প্রাধান্য বিস্তার এবং গোল করার সুযোগ করে দিয়েছি।”
দ্বিতীয়ার্ধে ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ হারানোয় দুয়ো শুনতে হয়েছে ফুটবল-বিশ্বে ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারিকে। তার নাম ধরে ‘গাধা, গাধা’ বলে চিৎকারও করেছে দর্শকরা।
এ প্রসঙ্গে স্কলারি বলেন, “সমর্থকরা তো অবশ্যই জয়ের প্রত্যাশা করবেন। তারা গোল এবং জয় দেখতে চান। তবে সবাইকে বুঝতে হবে যে ইংল্যান্ড ভীষণ কঠিন প্রতিপক্ষ।”
ইংল্যান্ডের কোচ রয় হজসন জিততে না পেরে হতাশ। তিনি বলেন, “কোনো-কোনো ড্র জয়ের মতো হয়। কোনোটা আবার হয় হারের মতো। আজ আমি হতাশ। দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো খেলেছি। জয় নিয়ে মাঠও ছাড়তে পারতাম। কিন্তু ওদের এক দুর্দান্ত গোলে তা হয়নি। অবশ্য প্রথমার্ধে নিজেদের সামর্থ্যের কাছাকাছি মানের খেলাও খেলতে পারিনি।”
নতুন রূপে গড়ে ওঠা রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে কেউ জিততে পারেনি। এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক ব্রাজিল।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৫:০০, ৩ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৪, ২৩ আগস্ট ২০২২