২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যালকাওয়ের নতুন ঠিকানা মোনাকো

ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দিতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jun 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রুশ ধনকুবের দিমিত্রি রাইবোলভলেভের মালিকানায় নতুন রুপে গড়া ওঠা মোনাকোতে তার চুক্তির মেয়াদ পাঁচ বছর।

ট্রান্সফার ফি নিয়ে মোনাকো পরিষ্কার করে কিছু না জানালেও গণমাধ্যমে গুঞ্জন, এর পরিমাণ পাঁচ কোটি ইউরোরও বেশি হতে পারে।

২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ মোনাকোতে যোগ দিতে পেরে ফ্যালকাও উচ্ছ্বসিত। তিনি বলেন, “নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনাদের সবার সমর্থন চাই।”

২০১১ সালে আতলেতিকোতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ইউরোপা লিগ জয়ের মধুর স্বাদ পেয়েছিলেন ফ্যালকাও। ১২ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। এরপর জয় করেন উয়েফা সুপার কাপও।

এ মৌসুমে লা লিগায় তৃতীয় হলেও রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ কিংস কাপে চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো।