ফিফায় প্রথম নারী সদস্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থা বা ফিফার নির্বাহী কমিটির প্রথম নারী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন লিডিয়া এনসেকারা। তিনি আফ্রিকান দেশ বুরুন্ডির নাগরিক।
চার বছর মেয়াদে নির্বাচিত হওয়ায় ২০১৭ সাল পর্যন্ত এই কমিটিতে থাকতে পারবেন ৪৬ বছর বয়সী এনসেকারা। বুরুন্ডির ফুটবল সংস্থার প্রধান এনসেকারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরও (আইওসি) একজন সদস্য।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে একসেকেরা পেয়েছেন ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মোয়া ডডের প্রাপ্তি ৭০ ভোট।
