কষ্টের জয়ে শুরু নাদালের
ফ্রেঞ্চ ওপেনের শুরুতেই কঠিন পরীক্ষার সামনে রাফায়েল নাদাল। প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত জার্মানির ড্যানিয়েল ব্রান্ডসকে হারিয়েছেন তিনি।
সোমবার প্রথম রাউন্ডে টুর্নামেন্টের রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন নাদাল জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৬-৩ গেমে।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের দ্বিতীয় দিনেই একটা অঘটন ঘটেছে। পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ হেরে গেছেন অবাছাই ফ্রান্সের গেল মনফিলসের কাছে।
মহিলা বিভাগে অবশ্য তেমন কোনো অঘটন নেই। গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা এবং ২০১১ সালের চ্যাম্পিয়ন লি না জিতেছেন সহজেই। দুজনেরই জয় সরাসরি সেটে।
