পার্বত্য হকির ফাইনালে দিনাজপুর
পার্বত্য হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে দিনাজপুর জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ১-০ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়েছে।
সোমবার দিনাজপুরের জয়সূচক গোলটি ছিল আত্মঘাতী, ১৭ মিনিটের সময়ে।
মঙ্গলবার ফাইনালে দিনাজপুরের প্রতিপক্ষ বান্দবান জেলা।
