২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহ্যামের আবেগঘন বিদায়

প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির ঘরের মাঠে জীবনের শেষ ম্যাচে বিজয়ীর বেশে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ডেভিড বেকহ্যাম। অশ্রুসজল চোখে ভক্তদের বিদায় জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 May 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

ফ্রান্সের লিগ ওয়ান-এ স্তাদে ব্রেস্তের বিপক্ষে চ্যাম্পিয়ন পিএসজির ৩-১ গোলের জয়ে দুই গোল করেন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। নিজে গোল করতে না পারলেও প্রথম দুই গোলে বেকহ্যামের ছিল বড় অবদান। অধিনায়ক হিসাবে খেলতে নেমে ৮১ মিনিটের সময় মাঠ ছাড়েন তিনি। খেলার শুরু থেকেই ‘ধন্যবাদ বেকহ্যাম’ চিৎকারে প্রকম্পিত ছিল গ্যালারি। খেলা শেষে বেকহ্যাম বলেন, “প্যারিসের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই আমার সতীর্থ, দলের কর্মকর্তা ও ভক্তদের। এখানে ক্যারিয়ারের সমাপ্তি টানার চেয়ে বিশেষ কিছু আর হতে পারে না।” “আমি এখন পরিবারের সঙ্গ উপভোগ করতে চাই। নিজের প্রত্যাশা মতো সব স্মারকই আমার সঙ্গে আছে। তাই আমি খুবই, খুবই সুখী। ধন্যবাদ প্যারিস। বিদায় নিতে খুবই কষ্ট হলেও সবাইকে ধন্যবাদ।” আগামী ২৬ মে লিগের শেষ ম্যাচে লরিয়েন্ত-ব্রেতাগনে সফরে যাবে পিএসজি। সেটাই হবে বেকহ্যামের শেষ ম্যাচ।