২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় যুব গেমসের জন্য ‘ছোট’ দল

সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় এশীয় যুব গেমসের জন্য প্রতিযোগীর সংখ্যা কমিয়ে এনেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

আগামী ১৬ থেকে ২৬ অগাস্ট চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, সাঁতার, গলফ, ভারোত্তোলন ও বাস্কেটবলে অংশ নেবে বাংলাদেশ।

তার আগে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচিওনে এশীয় ইনডোর গেমসের কাবাডি, দাবা ও বিলিয়ার্ডে বাংলাদেশ অংশ নেবে। এই দুই প্রতিযোগিতার জন্য ৯১ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে বিওএ।

এশীয় যুব গেমসের জন্য প্রথমে ৭৮ সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় ২৭ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। আর এশীয় ইনডোর গেমসে যাবে ১৬ সদস্যের দল।

প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ জানান, “বাজেট তৈরী করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং বিওএতে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই আমরা প্রস্তুতি শুরু করবো।”