এ মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ম্যান ইউর পরিচালক পর্ষদে যোগ দেবেন তিনি।
রয়টার্স
.
রয়টার্স
Published :
08 May 2013, 03:17 PM
Updated :
23 Aug 2022, 10:43 AM
প্রিয় ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ৭১ বছর বয়সী ফার্গুসন বলেন, “অবসরের সিদ্ধান্ত অনেক ভেবে-চিন্তে নিয়েছি। (বিদায় নেয়ার) এটাই সঠিক সময়। ক্লাবের পরিচালক এবং দূত হওয়ার সম্ভাবনায় আমি উৎফুল্ল।”
ম্যান ইউর সর্বকালের সফলতম কোচ তো বটেই, ক্লাব ফুটবলের ইতিহাসেই অন্যতম সফল কোচ ফার্গুসন।
১৯৭৪ সালে স্বদেশ স্কটল্যান্ডের ক্লাব ইস্ট স্টারলিংশায়ারের হয়ে কোচিং-জীবন শুরু ফার্গুসনের। সে বছরই যোগ দেন আরেক স্কটিশ ক্লাব সেইন্ট মিরেনে। ফার্গুসনের অধীনে ১৯৭৬-৭৭ মৌসুমে প্রথম বিভাগ লিগের শিরোপা জিতেছিল দলটি। কোচ হিসাবে সেটাই তার প্রথম সাফল্য।
স্কটল্যান্ডের আরেক ক্লাব অ্যাবার্ডিনে ফার্গুসন নতুন ঠিকানা খুঁজে নেন ১৯৭৮ সালে। অ্যাবার্ডিনকে ১০টি শিরোপা এনে দেয়ার পর ১৯৮৬ সালে তিনি দায়িত্ব নেন ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউর।
১৩টি ইং লিশ লিগ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি এফএ কাপসহ সর্বমোট ৩৮টি ট্রফি প্রিয় দলকে এনে দিয়েছেন ফার্গুসন। এ মৌসুমের লিগ জিতেই বর্ণাঢ্য কোচিং-জীবনের সমাপ্তি টানতে যাচ্ছেন তিনি।
বিদায়বেলায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ফার্গুসন বলেন, “পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জন্য দলের অতীত ও বর্তমান খেলোয়াড় এবং সহকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অবদান ছাড়া ক্লাবটির ইতিহাস এতো সমৃদ্ধ হতো না।”
ফার্গুসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যান ইউর মালিক গ্লেজার পরিবারের ছেলে জোয়েল গ্লেজার বলেন, “অ্যালেক্স (ফার্গুসন) বার-বার প্রমাণ করেছেন যে তিনি শুধু দুর্দান্ত কোচই নন, খুব ভালো একজন মানুষও। তার সাফল্যের প্রতি ক্ষুধা এবং দলের প্রতি দায়বদ্ধতা অসাধারণ।”
এ মৌসুম শেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার পর ম্যান ইউর পরিচালক পর্ষদে যোগ দেবেন তিনি।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৫:১৭, ৮ মে ২০১৩ | আপডেট: ১০:৪৩, ২৩ আগস্ট ২০২২