২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের পথে চেলসি

চেলসির সামনে এখন ইউরোপা লিগ জয়ের হাতছানি। সেমিফাইনালের প্রথম লেগ সুইজারল্যান্ডের বাসেলের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরায় তাদের ফাইনালে ওঠার পথ প্রশস্ত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Apr 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

অন্য ম্যাচে তুরস্কের ফেনারবাচে ঘরের মাঠে ১-০ গোলে পর্তুগালের বেনফিকাকে হারিয়েছে। ফিরতি লেগ হবে ২ মে।

বাসেলের সেইন্ট জ্যাকব পার্কে দ্বাদশ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার ভিক্টর মোজেস এগিয়ে দেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসাবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া চেলসিকে। প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা ৮৭ মিনিটে সাফল্যের দেখা পায়। পেনাল্টি থেকে ১-১ করেন ডিফেন্ডার ফ্যাবিয়ান শার।

তবে সমতা নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাসেল। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের মাটিঘেঁষা দুর্দান্ত ফ্রি কিক দারুণ এক জয় এনে দেয় চেলসিকে।

ইস্তামবুলে ফেনারবাচের জয়ের নায়ক ডিফেন্ডার এগেমেন কর্কম্যাজ। ৭২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি তারই।

৪৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্রিস্টিয়ান ব্যারোনি পেনাল্টি নষ্ট না করলে জয়ের ব্যবধানে বড় হতে পারতো ফেনারবাচের।