২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইক্লিংয়ে দুটি রেকর্ড

বৃহস্পতিবার বাংলাদেশ গেমস সাইক্লিংয়ের প্রথম দিনে দুটি জাতীয় রেকর্ড হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ৪০ কিলোমিটার ম্যাস স্টার্টে ঢাকা জেলার আজিজুর রহমান ও পুরুষদের এক হাজার মিটার টাইম ট্রায়ালে বাংলাদেশ আনসারের সাহেরা খাতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন।

আজিজুরের পেছনে থেকে রুপা পেয়েছেন বিজেএমসির স্বপন আলম, ব্রোঞ্জ একই দলের শামসুল ইসলামের। আর সাহেরার পেছনে থাকা বিজেএমসির সমাপ্তি বিশ্বাসের প্রাপ্তি রুপা, আনসারের পারুল আক্তারের ব্রোঞ্জ।

রেকর্ড গড়তে না পারলেও দুটি সোনা জিতেছেন পারুল আক্তার। ২০ কিলোমিটার ম্যাস স্টার্ট ও ৪ হাজার মিটার পয়েন্ট রেসে সাফল্য পেয়েছেন তিনি।

এছাড়া পুরুষদের এক হাজার মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের মনোয়ার হোসেন এবং ১২ হাজার মিটার পয়েন্ট রেসে বিজেএমসির ইয়াসিন হোসেন সোনা পেয়েছেন।