মঙ্গলবার বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ ৪-০ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সম্ভাবনা অবশ্য ক্ষীণ। আগামী বুধবার ঘরের মাঠ নিউ ক্যাম্পে ফিরতি লেগে প্রায় অসাধ্য সাধন করতে হবে তাদের।
অতীতে বহু বার বার্সার পরিত্রাতার ভূমিকা পালন করেছেন মেসি। এবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডেই তো দলকে বিপদ থেকে উদ্ধার করার কৃতিত্ব তার।
এসি মিলানের মাঠে প্রথম লেগ ২-০ গোলে হেরে যাওয়া বার্সাকে ফিরতি লেগ অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো। নিউ ক্যাম্পে মেসির দুই গোলের সুবাদে মিলানকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সা।
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধের শেষ দিকে পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় মাঠের বাইরে চলে যান মেসি। পিএসজির মাঠে খেলা শেষ হয় ২-২ সমতায়।
বার্সেলোনায় ফিরতি লেগ শুরু থেকে খেলতে পারেননি মেসি। দ্বিতীয়ার্ধে যখন নামেন, দল তখন ১-০ গোলে পিছিয়ে। তবে সমতাসূচক গোল নির্মাণে অবদান রেখে দলকে সেমিফাইনালে নিয়ে যেতে সাহায্য করেন মেসি।
কিন্তু এখন তার কণ্ঠে হাল ছেড়ে দেয়ার ইঙ্গিত। বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, “ওরা (বায়ার্ন) আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে, আমাদের সব ক্ষেত্রে হারিয়ে দিয়েছে।”
ফাইনালে ওঠার ব্যাপারে মেসি তেমন আশাবাদী নন। তিনি বলেন, “ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে। বায়ার্ন খুবই ভালো দল। আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে, সব হতাশা ঝেড়ে ফেলে লিগ শিরোপা জয়ের চেষ্টা করতে হবে। তা না পারলে আমাদের আগামী মৌসুমের ভাবনা শুরু করতে হবে।”
আগামী শনিবার অ্যাথলেতিক বিলবাওকে বার্সা হারাতে পারলে আর আতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ হেরে গেলে ৫ বছরের মধ্যে চতুর্থ বারের মতো স্প্যানিশ লা লিগার শিরোপা যাবে নিউ ক্যাম্পে।
মঙ্গলবার শুরু থেকে খেললেও পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। বায়ার্নের ডিফেন্ডাররা তাকে সারাক্ষণ ঘিরে থাকায় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।
খেলা শেষে মেসির ওপরে নির্ভরতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দানি আলভেজ। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, “আমরা হেরে গেলেই আমাদের ‘মেসি-নির্ভরতা’ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।”
তবে ফাইনাল-সম্ভাবনা নিয়ে আলভেজের কণ্ঠেও মেসির সুর। তিনি বলেন, “ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন হবে। তবে পতন হলেও মাথা যেন উঁচু থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। এখনো আমরা শেষ কথা বলিনি।”
চোট আক্রান্ত কার্লোস পুয়োলের অনুপস্থিতিতে জাভি এখন বার্সার অধিনায়ক। মাঝমাঠের এই কুশলী খেলোয়াড়ও জানেন, ফিরতি লেগে তাদের প্রায় অসম্ভবকে জয় করতে হবে।
তবু আলভেজের মতো জাভিরও লক্ষ্য মাথা উঁচু করে বিদায় নেয়া। তিনি বলেন, “ওরা শারীরিক ক্ষমতা দিয়ে আমাদের হারিয়ে দিয়েছে। (ফিরতি লেগে) আমাদের অলৌকিক কিছু করতে হবে। আরো ৯০ মিনিট বাকি থাকলেও বাস্তবে এটা প্রায় অসম্ভব ব্যাপার। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে, কারণ আমরা বার্সেলোনার ব্যাজ ধারণ করি।”
প্রকাশিত: ১৩:১৪, ২৪ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৮, ২৩ আগস্ট ২০২২