শীর্ষস্থান ধরে রেখেছে আনসার
বাংলাদেশ গেমসের তৃতীয় দিন শেষেও পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ আনসার। ১৪টি সোনা, ১০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ পেয়েছে তারা।
১২টি সোনা, ৭টি রুপা ও ৫টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয়, ১০টি করে সোনা ও রুপা আর ৫টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তৃতীয়, ৮টি সোনা, ১২টি রুপা ও ৫টি ব্রোঞ্জ নিয়ে বিজেএমসি চতুর্থ এবং ৬টি সোনা, তিনটি রুপা ও ৭টি ব্রোঞ্জ নিয়ে বিকেএসপি পঞ্চম স্থানে আছে।
এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ তিনটি, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার ও আর্মি শূটিং অ্যাসোসিয়েশন দুটি করে এবং বাংলাদেশ পুলিশ, গুলশান শূটিং ক্লাব, বাংলাদেশ বিমানবাহিনী, রাজশাহী ও চট্টগ্রাম একটি করে সোনা জিতেছে।
