২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে আনসার-বিজেএমসি-রাজশাহী-গাজীপুরের জয়

সোমবার বাংলাদেশ গেমসের কাবাডিতে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, বিজেএমসি, রাজশাহী ও গাজীপুর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

কাবাডি স্টেডিয়ামে আনসার ৩৬-৯ পয়েন্টে বাগেরহাটকে, বিজেএমসি ৮০-২২ পয়েন্টে জামালপুরকে, রাজশাহী ৩৪-২৭ পয়েন্টে রংপুরকে এবং গাজীপুর ৩০-১৪ পয়েন্টে সাতক্ষীরাকে হারিয়েছে।

ভলিবলের পুরুষদের বিভাগে নড়াইল ৩-০ সেটে চট্টগ্রামকে, তিতাস ক্লাব একই ব্যবধানে সাতক্ষীরাকে এবং মহিলাদের বিভাগে চট্টগ্রাম ৩-০ সেটে কিশোরগঞ্জকে ও রাজশাহী ৩-১ সেটে পাবনাকে হারিয়েছে।

পুরুষদের হ্যান্ডবলের প্রথম দিনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫-৯ গোলে রাজশাহীকে, বাংলাদেশ পুলিশ ৪০-৮ গোলে চট্টগ্রামকে, চাঁপাই নবাবগঞ্জ ৩১-১৮ গোলে চুয়াডাঙ্গাকে, গাইবান্ধা ২১-১৮ গোলে ফরিদপুরকে, যশোর ৩৩-২৩ গোলে চট্টগ্রামকে, টাঙ্গাইল ৩২-২৯ গোলে চাঁপাই নবাবগঞ্জকে ও কুষ্টিয়া ৪২-১২ গোলে ফরিদপুরকে হারিয়েছে।

বাস্কেটবলে চট্টগ্রাম ১১৩-২৪ পয়েন্টে কুমিল্লাকে, ঢাকা ১০৬-৫০ পয়েন্টে রংপুরকে, রাজশাহী ৬৪-২৮ পয়েন্টে যশোরকে ও চট্টগ্রাম ১০১-৫৬ পয়েন্টে চাঁদপুরকে হারিয়েছে।

স্কোয়াশে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে, চট্টগ্রাম ক্লাব উত্তরা ক্লাবকে, গুলশান ক্লাব ঢাকা আর্মি ক্লাবকে, আমেরিকান ক্লাব বাংলাদেশ বিমান বাহিনীকে ও ক্যাডেট কলেজ ক্লাব কসমস গ্রুপকে হারিয়েছে।

টেনিসে মহিলা এককের কোয়ার্টার ফাইনালে শারমিন আলম শারদা ৬-১, ৬-০ গেমে সুমা খাতুনকে, ঈশিতা আফরোজ ৬-৪, ৭-৫ গেমে রিপাকে এবং শাহ সাফিনা ৪-৬, ৬-২, ৬-১ গেমে পিংকী বোপারীকে হারিয়েছেন।

মিশ্র দ্বৈতে শারদা-মোফাজ্জল জুটি রেবেকা-টিংকু জুটিকে, রিপা-সানি জুটি আয়েশা-দেলোয়ার জুটিকে, সাফিনা-মামুন জুটি ঝিলিক-মাহিন জুটিকে এবং সাথী-মিলন জুটি মৌ-আখতার জুটিকে হারিয়েছে।