২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূটিংয়ে সানজিদার সাফল্য

সোমবার গুলশান শূটিং কমপ্লেক্সে বাংলাদেশ গেমস শূটিংয়ের প্রথম দিনে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের সানজিদা আক্তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা ফেরদৌস রুপা ও ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান ব্রোঞ্জ পেয়েছেন এই ইভেন্টে।

পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোনে গুলশান শূটিং ক্লাবের গোলাম শফিউদ্দিন খান সোনা, ঢাকা রাইফেল ক্লাবের আব্দুল্লাহ হেল বাকি রুপা এবং আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের তাজুল ইসলাম ব্রোঞ্জ পেয়েছেন।

স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের সেলিম আজাদের সোনা, একই ক্লাবের শাহাদাৎ হোসেনের রুপা ও নাদিমুল ইসলামের ব্রোঞ্জ।