তায়কোয়ান্দোতে আনসারের শ্রেষ্ঠত্ব
বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দোতে সবচেয়ে সফল দল বাংলাদেশ আনসার। সোমবার শেষ হওয়া তায়কোয়ান্দো থেকে তাদের প্রাপ্তি ৭টি সোনা, দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ।
৬টি সোনা, একটি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় বিজেএমসি পেয়েছে ৫টি সোনা, ৮টি রুপা ও তিনটি ব্রোঞ্জ।
সোমবার শেষ দিনে পুরুষদের অনূর্ধ্ব ৮৭ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর মোসলেম মিয়া, ঊর্ধ্ব ৮৭ কেজিতে একই দলের মিজানুর রহমান, মহিলাদের অনূর্ধ্ব ৭৩ কেজিতে আনসারের শাহনাজ পারভীন এবং ঊর্ধ্ব ৭৪ কেজিতে একই দলের সুস্মিতা ইসলাম সোনা জিতেছেন।
