২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন শেষে শীর্ষে আনসার

রোববার বাংলাদেশ গেমসের দ্বিতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ আনসার। ৪টি সোনা, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ সহ ১১টি পদক পেয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

৪টি সোনা ও ৫টি রুপা নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিজেএমসি। ৪টি সোনা এবং দুটি করে রুপা ও ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী।

এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ নৌবাহিনী ৩টি করে, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার দুটি এবং রাজশাহী, চট্টগ্রাম, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি করে সোনা পেয়েছে।