২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটিতে চট্টগ্রাম ও আনসারের সাফল্য

বাংলাদেশ গেমস টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগের শিরোপা জিতেছে চট্টগ্রাম জেলা। মহিলা দলগত বিভাগের শিরোপা বাংলাদেশ আনসারের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম ৩-১ সেটে আনসারকে হারিয়েছে। ব্রোঞ্জ পেয়েছে বিমান বাংলাদেশ ও বাগেরহাট জেলা।

মহিলা দলগত বিভাগের সোনা জয়ের পথে আনসার ৩-০ সেটে ঢাকা জেলাকে হারিয়েছে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে রংপুর ও নড়াইল জেলা।

মহিলা দ্বৈতের ফাইনালে উঠেছে আনসারের সোমা-রুমি এবং সালেহা-সিনথি জুটি। ফাইনাল হবে সোমবার।

রোববার বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর খেলা শুরু হয়। প্রচণ্ড গরমের মধ্যে পুরো সময়টা খেলোয়াড়রা বসে ছিলেন ফ্লোরে।