ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে আর্সেনালের জয়ের নায়ক জার্মান ডিফেন্ডার পার মার্টেস্যাকার। বিরতির দুই মিনিট আগে খেলার একমাত্র গোলটি তারই।
দ্বাদশ মিনিটে স্টিভ সাইডওয়েলের লাল কার্ড দশ জনের দলে পরিণত করে ফুলহ্যামকে।
অতিথিরাও অবশ্য ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। শেষ বাঁশির কিছুক্ষণ আগে লাল কার্ড পান আর্সেনালের ফরাসী স্ট্রাইকার অলিভিয়ার জিরুদও।
এই জয়ে ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ৩২টি করে ম্যাচ খেলে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা চেলসি ও টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট যথাক্রমে ৬১ ও ৫৮।
৩৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
শনিবার ইংলিশ লিগের অন্যান্য ম্যাচে নরউইচ সিটি ২-১ গোলে রিডিংকে, স্টোক সিটি ২-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে, সান্ডারল্যান্ড ১-০ গোলে এভারটনকে ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২-০ গোলে উইগান অ্যাথলেটিককে হারিয়েছে এবং সোয়ানসি সিটি-সাউথহ্যাম্পটন গোলশূন্য ও নিউক্যাসল ইউনাইটেড-ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ১-১ গোলে ড্র করেছে।
রোববার চেলসি লিভারপুলের এবং ম্যানচেস্টার সিটি টটেনহ্যামের মুখোমুখি হবে। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।
প্রকাশিত: ১৯:৩১, ২০ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৫, ২৩ আগস্ট ২০২২