২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসের ফাইনালে অমল-আলমগীর

বাংলাদেশ গেমস টেনিসের ফাইনালে উঠেছেন অমল রায় ও আলমগীর হোসেন। শুক্রবার ফাইনাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রথম সেমিফাইনালে শীর্ষ বাছাই অমল ৪-৬, ৬-২, ৬-২ গেমে আনোয়ার হোসেনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় বাছাই আলমগীর ৬-৩, ৬-৩ গেমে দীপু লালকে হারিয়েছেন।

পুরুষ দ্বৈতে রঞ্জন রাম-মিজানুর রহমান জুটি ৬-৪, ১-৬, ১০-৮ গেমে আনোয়ার হোসেন-দীপু লাল জুটিকে এবং অমল রায়-পৃথুল মণ্ডল জুটি ৬-০, ৬-৩ গেমে রুস্তম আলী-জামিল ভূঁইয়া জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে।