২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানের জয়

ইতালিয়ান সেরি-আ’য় টানা দুই ম্যাচ হেরে যাওয়ার পর জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। সাম্পদোরিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Apr 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

খেলাটি গত ১৭ মার্চ হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়।

বুধবার ইন্টারের জয়ের নায়ক আর্জেন্টাইন স্ট্রাইকার রড্রিগো প্যালাসিও। ৪৩ ও দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুটি গোলই করেন তিনি।

এই জয়ে ৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার। লাৎসিরও ৫০ পয়েন্ট, তবে গোল গড়ে ইন্টার এগিয়ে আছে।

৬৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫৯।