২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ ভারতের

বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ভাদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৮৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ব্যাট করতে নেমে ৯ ওভার ৩ বলে শাহনাজ পারভীন (২৯ বলে ১৫) ও ফারজানা হক (৩৮ বলে ২৩) গড়েন ৩০ রানের উদ্বোধনী জুটি।

শুরুতে রান রেট খুব কম থাকায় পরের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়েও একশ পর‌্যন্ত পৌঁছাতে পারেনি অতিথিরা।

সর্বোচ্চ ২৭ রান শুকতারা রহমানের। অধিনায়ক সালমা খাতুন অপরাজিত থাকেন ১৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে অনাঘা দেশপাণ্ডের সঙ্গে মোনা মেশরামের ১০ ওভার ৩ বল স্থায়ী উদ্বোধনী জুটির ৫২ রান ভারতকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। পান্না ঘোষের বলে শাহনাজের হাতে ক্যাচ দেয়ার আগে ২৮ রান করেন অনাঘা।

এরপর আরো দুটি উইকেট হারালেও মোনার ২৯, অধিনায়ক হারমানপ্রীত কাউরের অপরাজিত ১১ ও পুনম রাউতের অপরাজিত ১৮ দলকে সহজই এনে দেয়।

১৮ রানে ২ উইকেট নিয়ে পান্না বাংলাদেশের সেরা বোলার।