২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকিতে পুলিশের জয়

বুধবার স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-৪ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

পুলিশের পক্ষে পুস্কর খীসা মিমো দুটি এবং ইফরান আহমেদ, আফসার আলী ও সারোয়ার হোসেন একটি করে গোল করেন।

নৌবাহিনীর চার গোলের তিনটিই কৃষ্ণ কুমারের, অন্যটি করেন শিহাব।

দিনের অন্য ম্যাচে প্লেয়ার্স ফ্যাশন ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে।

প্লেয়ার্স ফ্যাশনের পক্ষে শেখ মোহাম্মদ নান্নু দুটি এবং রুবেল একটি গোল করেন। বিমানবাহিনীর তিন গোলদাতা মামুন, শামীম ও মুকিদ।