নেইমারকে রোনালদোর পরামর্শ
দক্ষতা ও প্রতিভা বিকাশের জন্য যত দ্রুত সম্ভব নেইমারকে ইউরোপে পাড়ি জমানোর পরামর্শ দিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক ও তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনারদো বলেন, “নেইমার নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবলার। ইউরোপে গেলে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত হবে। তার মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ব্রাজিলে তা প্রকাশের পথ তেমন সুগম নয়।”
“বিদেশের কয়েকটি দল তাকে লোভনীয় প্রস্তাব দিলেও সে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। তবে ২০১৪ বিশ্বকাপের আগেই তার ইউরোপে যাওয়া উচিৎ ছিল। তাহলে তার অভিজ্ঞতা বাড়ত আর ব্রাজিলকে নেতৃত্ব দেয়ার মতো সে উপযুক্ত হয়ে উঠত,” যোগ করেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক।
