২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে আবার ফুটবল লিগ

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব এবং স্বাধীনতা কাপের জন্য গত ১৯ ফেব্রুয়ারি থেকে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আগামী শনিবার আবার শুরু হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 07:09 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে চার বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। একটি করে ম্যাচ কম খেলে ২৬ ও ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শনিবার থেকে লিগ শুরু হলেও সূচী এখনো ঠিক হয়নি।

এদিকে মে’র দ্বিতীয় সপ্তাহে সুপার কাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। প্রিমিয়ার লিগের সেরা আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।