২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সিদ্দিক পঞ্চম

থাইল্যান্ডে অনুষ্ঠিত চিয়াংমাই ক্লাসিক গলফ টুর্নামেন্টে যৌথভাবে পঞ্চম হয়েছেন সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার শেষ রাউন্ডে ১৮ হোলের খেলায় এক শট বেশি নিয়েছেন সিদ্দিক। আগের তিন রাউন্ডে ৬৯, ৬৭ ও ৬৯ শট খেলে সব মিলিয়ে পারের চেয়ে ১৪ শট এগিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন বাংলাদেশের সেরা গলফার।

এ মৌসুমে এটা সিদ্দিকের দ্বিতীয় সেরা ফলাফল। ভারতের সেইল-এসবিআই ওপেনে তৃতীয় হয়েছিলেন তিনি।

পারের চেয়ে ২০ শট কম নিয়ে প্রতিযোগিতার শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড।