ফেনী সকার-নৌবাহিনী গোলশূন্য ড্র
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের একমাত্র ম্যাচে ফেনী সকার ক্লাব গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে।
দুই দলই আগের কোনো ম্যাচে জিততে পারেনি। তাই ‘এ’ গ্রুপ থেকে দুই দলের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।
