আরো পিছিয়ে পড়ল ম্যান সিটি
ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার স্বপ্ন আরো ধূসর। শনিবার এভারটনের মাঠে ২-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।
২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের ৭১ পয়েন্ট।
এভারটনের গুডিসন পার্কে ৩২ মিনিটে মিডফিল্ডার লিওন ওসমানের গোলে পিছিয়ে পড়ে রবার্তো মানচিনির দল।
৬১ মিনিটে ফরোয়ার্ড স্টিভেন পিয়েনার দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে এভারটনকে।
তবে এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারেনি ম্যান সিটি। দারুণ ছন্দে থাকা কার্লোস তেভেজ ও এডিন জেকোর বেশ কয়েকটি ব্যর্থতা তাদের সমতায় ফিরতে দেয়নি।
উল্টো বাড়তি সময়ে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার নিকিচা জেলাভিচের গোলে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
