বুধবারের অন্য ম্যাচে পর্তুগালের পোর্তো খেলবে স্পেনের মালাগার মাঠে। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল পোর্তো।
শেষ আট প্রায় নিশ্চিত হয়ে গেলেও বিন্দুমাত্র গাছাড়া মনোভাব নেই বায়ার্নের মধ্যে। জার্মান পরাশক্তিদের প্রধান নির্বাহী এবং আশির দশকের তারকা ফরোয়ার্ড কার্ল হেইঞ্জ রুমেনিগের কথায় সেটাই প্রতিফলিত।
তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ কোনো ভুল ক্ষমা করে না। তাছাড়া আমরা তো মাত্র ‘রাউন্ড অব সিক্সটিন’-এ আছি। এখনো অনেকটা পথ বাকি।”
কোয়ার্টার ফাইনালে উঠতে হলে আর্সেনালকে প্রায় অসাধ্য সাধন করতে হবে। জিততে হবে তিন গোলের ব্যবধানে। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য মাঠে নামার আগেই হাল ছেড়ে দিতে রাজি নন।
তিনি বলেন, “মিউনিখে ম্যাচ ছেড়ে দেয়া নয়, বরং নিজেদের লক্ষ্য নিশ্চিত করার মানসিকতা ধরে রাখতে হবে আমাদের। ‘কোনো ভাবেই উত্তীর্ণ হতে পারবো না’ মনোভাব কিছুতেই থাকলে চলবে না। আমরাও যে পারি, সবার কাছ থেকে আমাদের সেই বিশ্বাস অর্জন করতে হবে।
প্রকাশিত: ১২:২৮, ১৩ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২২, ২৩ আগস্ট ২০২২