২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম আবাহনীর জয়

স্বাধীনতা কাপ ফুটবলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 09:16 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে।

নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত খেলায় রহমতগঞ্জের পক্ষে মোহাম্মদ হান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আল আমিন গোল করেন।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য ম্যাচেরও নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ২-২ গোলের ড্র শেষে টাইব্রেকারের সাডেন-ডেথে চট্টগ্রাম আবাহনী ৭-৬ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে।

নির্ধারিত সময়ে চট্টগ্রাম আবাহনীর পক্ষে দুটো গোলই করেন আব্দুল হান্নান রাজু। উত্তর বারিধারার দুই গোলদাতা শহীদুল ইসলাম ও শামীম মিয়া।