২০১২ সালের লরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন লন্ডন অলিম্পিকে হেপ্টাথলনের শিরোপা জয়ী বৃটেনের জেসিকা এনিস।
রয়টার্স
.
রয়টার্স
Published :
13 Mar 2013, 08:38 AM
Updated :
23 Aug 2022, 10:22 AM
লন্ডন অলিম্পিকে ১০০, ২০০ এবং ৪x১০০ মিটার রিলের সোনা জয়ী বোল্ট এই নিয়ে তৃতীয় বার এই পুরস্কার জিতলেন। এর আগে ২০০৯ ও ২০১০ সালে পুরস্কারটি পেয়েছিলেন জ্যামাইকার গতি-তারকা।
এই অর্জনের পথে বোল্ট পেছনে ফেলেছেন টানা চার বারের ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী লিওনেল মেসি, লন্ডন অলিম্পিকে চারটি সোনা ও দুটি রুপা সহ অলিম্পিক ইতিহাসে রেকর্ড ২২টি পদক জয়ী মাইকেল ফেল্পস, ফর্মুলা ওয়ানে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল এবং বৃটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন মো ফারাহ ও ব্র্যাডলি উইগিন্সকে।
লরিয়াস বর্ষসেরার অন্যান্য বিভাগে সেরা দল হিসেবে ইউরোপিয়ান রাইডার কাপ গলফ দল, সেরা ‘ব্রেক থ্রু’ লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন জয়ী বৃটেনের টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে এবং ‘কামব্যাক’ বিভাগে লন্ডন অলিম্পিকের ৪০০ মিটার হার্ডলসে সোনা জয়ী ডমিনিকান রিপাবলিকের ফেলিক্স সানচেজ পুরস্কার পেয়েছেন।
ব্যতিক্রমী অর্জনের বিশেষ পুরস্কার উঠেছে ফেল্পসের হাতে।
২০১২ সালের লরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। মহিলা বিভাগে এই পুরস্কার পেয়েছেন লন্ডন অলিম্পিকে হেপ্টাথলনের শিরোপা জয়ী বৃটেনের জেসিকা এনিস।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৮:৩৮, ১৩ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২২, ২৩ আগস্ট ২০২২