২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ-চেলসি লড়াই অমীমাংসিত

ইংল্যান্ডের এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে চেলসি। খেলার ফলাফল ২-২।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Mar 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এফএ কাপের নিয়মানুযায়ী সেমিফাইনালে ওঠার জন্য আবার মুখোমুখি হবে দুদল। খেলাটি হবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে।

তবে এই ম্যাচের দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি। ম্যান ইউ-চেলসির বিজয়ীরা সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে।

ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম ও একাদশ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিক ম্যানইউ।

দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের গোলে ব্যবধান কমায় অতিথিরা। ৯ মিনিট পর চেলসিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস।

আরেক কোয়ার্টার ফাইনালে মিলওয়াল ও ব্ল্যাকবার্ন রোভার্স গোলশূন্য ড্র করেছে। বুধবার ব্ল্যাকবার্নের মাঠে ম্যাচটির ‘রিপ্লে’ হবে।