কিশোরীদের ফুটবলে বাংলাদেশ তৃতীয়
মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ তৃতীয় হয়েছে। রোববার স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারানোয় বাংলাদেশের তৃতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে।
মনিকা দুটি এবং কৃষ্ণা চাকমা একটি গোল করেছে।
প্রতিযোগিতার ফেয়ার প্লে-ট্রফিও পেয়েছে বাংলাদেশ।
আগের চার ম্যাচে বাংলাদেশ ইরানের কাছে ৫-০ ও ভারতের কাছে ৫-১ গোলে হেরেছে, তাজিকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর ভুটানকে ২-১ গোলে হারিয়েছে।
