২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকের তৃতীয় হওয়ার সান্ত্বনা

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সেইল-এসবিআই ওপেন গলফ টুর্নামেন্টে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

যদিও বাংলাদেশের সেরা গলফারের শিরোপা জয়ের সম্ভাবনা ছিল। তৃতীয় রাউন্ড পর্যন্তও শীর্ষে ছিলেন তিনি। কিন্তু শনিবার চতুর্থ ও শেষ রাউন্ডে ভালো করতে না পারায় তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সিদ্দিককে।

প্রথম তিন রাউন্ডের প্রত্যেকটিতে পারের চেয়ে চারটি করে শট কম খেলেছিলেন তিনি। পারের চেয়ে ১২ শট কম থাকায় শিরোপা-সম্ভাবনা ছিল উজ্জ্বল।

কিন্তু শেষ রাউন্ডে নির্ধারিত শটের চেয়ে একটি শট বেশি খেলে তৃতীয় হওয়া সিদ্দিকের প্রাপ্তি ১৮ হাজার ৯শ ডলার।

তিন লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় ভারতের অনির্বান লাহিড়ী চ্যাম্পিয়ন ও আরেক ভারতীয় রশিদ খান রানারআপ হয়েছেন।