নেইমারকে স্কলারির পরামর্শ
ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমারকে এখনই বার্সেলোনায় যোগ না দেয়ার পরামর্শ দিয়েছেন লুই ফেলিপে স্কলারি।
বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রাজিলের কোচ বলেন, “বছর খানেক আগেও নেইমার বার্সেলোনায় যোগ দিলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন তার সান্তোসেই থাকা উচিৎ।”
“(এখন বার্সেলোনায় গেলে) সে নিজেকে কিভাবে মানিয়ে নেবে? নিজের ফুটবল-সত্ত্বাকে কী সে ধরে রাখতে পারবে? তারকায় ভরা বার্সেলোনায় নিয়মিত খেলার সুযোগ পাবে? ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্যই তার এখন না যাওয়া উচিৎ,” যোগ করেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের কোচ স্কলারি।
