অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে মুক্তিযোদ্ধা
অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবলের ফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে তারা টাইব্রেকারের সাডেন ডেথে ৬-৫ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে।
নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেও মীমাংসা না হলে সাডেন ডেথের সামনে দাঁড়াতে হয় দু দলকে।
টাইব্রেকারে মুক্তিযোদ্ধার পক্ষে আশিক, ইব্রাহিম, পিয়াস, শিপলু, তাজবীর ও শামীম এবং সকার ক্লাবের পক্ষে গোল করে শাকিল, ফয়জুল্লাহ, মেহেদী, রাসেল ও সৈকত।
