২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বেকহ্যাম

প্রায় ৩ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে ডেভিড বেকহ্যামকে। বুধবার শেষ ১৬ দলের লড়াইয়ের ফিরতি লেগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্বাগতিক প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির হয়ে বেকহ্যামের মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Mar 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

স্পেনের দল ভ্যালেন্সিয়ার মাঠে প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল পিএসজি।

২০১০ সালের মে মাসে এসি মিলানের হয়ে সর্বশেষ ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটিতে খেলেছিলেন বেকহ্যাম। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে থাকলেও সে সময় ধারে মিলানে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

কিছু দিন আগে পিএসজির সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হওয়া বেকহ্যাম এরই মধ্যে দলটির হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। মার্সেইয়ের বিপক্ষে তার অভিষেক ম্যাচে পিএসজি জিতেছিল ২-০ গোলে। ঐ ম্যাচে বদলি হিসেবে নামলেও পরের ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নেন বেকহ্যাম।

বুধবারের অন্য ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেলটিককে স্বাগত জানাবে জুভেন্টাস। প্রথম লেগ সেলটিকের মাঠ থেকে ৩-০ গোলে জিতে ফেরায় কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত ইতালির সেরি-আ চ্যাম্পিয়নদের।