২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপের লড়াই বুধবার থেকে

বুধবার থেকে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবলের বাছাই পর্ব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস ও বাংলাদেশ বিমানবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

চ্যাম্পিয়নশিপ লিগের ৭টি দল, তিনটি সার্ভিসেস দল ও তিনটি বিশ্ববিদ্যালয় বাছাই পর্বে অংশ নেবে। বাছাই পর্ব থেকে দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে।

গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, প্রিমিয়ার লিগের ৯টি ক্লাবসহ মোট ১২টি দলকে নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৩ মার্চ থেকে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্সআপ দল ৩ লাখ টাকা পাবে। সেমিফাইনালে ওঠা অন্য দুই দল পাবে ৫০ হাজার টাকা করে। এছাড়া চূড়ান্ত পর্বে খেলা প্রত্যেক দলকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।