প্রথম এশীয় হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করার কৃতিত্ব শিনজি কাগাওয়ার। ঘরের মাঠে জাপানের এই মিডফিল্ডারের নৈপুণ্যে নরউইচ সিটিকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রয়টার্স
.
রয়টার্স
Published :
03 Mar 2013, 11:15 AM
Updated :
23 Aug 2022, 10:18 AM
ওল্ড ট্র্যাফোর্ডে বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দেন কাগাওয়া। দ্বিতীয় ও তৃতীয় গোল করেন ৭৬ ও ৮৭ মিনিটের সময়। শেষ মুহূর্তে শেষ গোলটি ওয়েইন রুনির।
জিতেছে আরেক স্বাগতিক চেলসিও। সেনেগালের ফরোয়ার্ড ডেম্বা বা’র লক্ষ্যভেদে ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারিয়ে তোপের মুখে থাকা কোচ রাফায়েল বেনিতেজকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
কাগাওয়া ছাড়াও হ্যাটট্রিক করেছেন আরেক জন। উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজের হ্যাটট্রিকে লিভারপুলও ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে উইগান অ্যাথলেটিকের মাঠ থেকে। রবিন ফন পার্সিকে (১৯ গোল) পেছনে ফেলে সুয়ারেজই (২১ গোল) এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।
২৮ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে ২০তম শিরোপার পথে আরেকটু এগিয়ে গেছে ম্যান ইউ। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
৫২ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে চেলসি। জায়গাটা তারা ধরে রাখতে পারবে কিনা তা নির্ভর করছে টটেনহাম হটস্পার (৫১ পয়েন্ট) ও আর্সেনালের (৪৭) লড়াইয়ের ওপরে। সপ্তম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
প্রথম এশীয় হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করার কৃতিত্ব শিনজি কাগাওয়ার। ঘরের মাঠে জাপানের এই মিডফিল্ডারের নৈপুণ্যে নরউইচ সিটিকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১১:১৫, ৩ মার্চ ২০১৩ | আপডেট: ১০:১৮, ২৩ আগস্ট ২০২২